spot_img

মৃত মানুষের ভোট বন্ধ করতে বিএনপির কর্মসূচি: ফারুক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেছেন, মৃত মানুষের ভোট ও রাতের ভোট বন্ধ করতে বিএনপি পদযাত্রা কর্মসূচি পালন করছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) যশোর টাউন হল ময়দানে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণজমায়েত ও পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি কবরে থাকা মানুষের ভোট, রাতের ভোট বন্ধ করতে। সরকারের বিরুদ্ধে জনমত গড়ে উঠেছে। যে কারণে সরকার ভূত দেখার মতো ভয় পেয়েছে। তাই তারা জোরে জোরে কথা বলে।

তিনি আরও বলেন, সরকারের অপপ্রচার মানুষ বিশ্বাস করে না। মানুষ এখন বিএনপিকে বিশ্বাস করে। এ রাষ্ট্র জনগণের। ফলে আপনাদের অত্যাচার মানি না। সংসদ ভেঙে তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দিতে হবে। এই নির্বাচন কমিশন মানি না। বিএনপি জেগেছে। দেশের মানুষকে সঙ্গে নিয়ে আপনাদের পদত্যাগে বাধ্য করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ