spot_img
spot_img

এবার ফিলিস্তিনের জেরিকোতে বিশাল এলাকা দখল করল ইসরাইলী বাহিনী

গত বুধবার নাবলুসে ভয়াবহ হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী ফিলিস্তিনিদের ১৯৩ টি জমি দখল করে একটি সামরিক ডিক্রি জারি করেছে।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) “দি প্যালেস্টানিয়ান ইনফরমেশন সেন্টার” থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানা যায় ইসরাইলী বাহিনী দ্বারা ফিলিস্তিনের জেরিকোর উত্তর আল-আউজা শহরের প্রত্নতাত্ত্বিক এলাকায় এ বিশাল দখলটি হয়েছে।

স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইসরাইলী দখলদার বাহিনী আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) একটি সামরিক নোটিশ প্রদান করেছে যাতে তারা আল-আউজা শহরের ১৯৩.২৯২ ডুনাম জমি আগামী ৫ বছরের জন্য বাজেয়াপ্ত ঘোষণা করেছে। এছাড়াও ইসরাইলী সৈন্যরা আল-আউজা শহরের উত্তরে অবস্থিত একটি এলাকার ব্যবসায়ীদের কোন কারণ ছাড়াই তাদের দোকান বন্ধ করতে বাধ্য করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ