spot_img
spot_img

মুনাফার লোভে খাদ্যদ্রব্য মজুদ করে মানুষকে বিপদে ফেলাবেন না: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অতি মুনাফার লোভে খাদ্যদ্রব্য মজুদ করে মানুষকে বিপদে ফেলার চেষ্টা করবেন না। নতুন আইন হচ্ছে। ইতিমধ্যে অনেক গ্রুপের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) নওগাঁ শহরের আটাপট্টি ও রুবীর মোড় এলাকায় চলমান ওএমএস কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এ সময়ে ওএমএস চলে না, বন্ধ থাকে। নিম্ন আয়ের জনগণ যাতে কষ্ট না পায়, তার জন্য ওএমএস চালু রাখা হয়েছে এবং আমরা ওএমএস দিয়ে যাবো। আমাদের দেখার বিষয় জনগণ ঠিকঠাক মতো পাচ্ছে কি না, কোনো ডিলার স্মাগলিং করছে কি না এজন্য পরিদর্শন ও মনিটরিং চলবে।

তিনি আরও বলেন, সরকারি গুদামে খাদ্য মজুত অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ১০ লাখ টন নিরাপত্তা মজুতের বিপরীতে বর্তমান ২১ লাখ টনের অধিক মজুত আছে। সারাদেশে প্রতিদিন চাল ও আটা মিলিয়ে প্রায় ১৪-১৫ হাজার টন খাদ্য বিতরণ করা হচ্ছে। যতদিন মানুষের চাহিদা থাকবে ততোদিন ওএমএস কার্যক্রম চালু রাখা হবে। এর পাশাপাশি খাদ্যবান্ধব অন্যান্য কর্মসূচিও চলবে। তাই আতঙ্কের কিছু নেই। দেশে কোনো খাদ্য সংকট হবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ