spot_img

৭৫ আর ২০২৩ সাল এক নয় : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানো সম্ভব নয়। ৭৫ আর ২০২৩ সাল এক নয়। নির্বাচন হতে না দিলে খবর আছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যত্র মেনে নেয়া হবে না। তত্ত্বাবধায়ক সরকার আর হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ হবে না। নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। আর এ নির্বাচন হতে দেবেন না, এমনটা হলে খবর আছে।

এসময় বিএনপি ও তাদের সমমনা দলগুলোর আন্দোলন নিয়ে সমালোচনা করে তিনি বলেন, আপনাদের পল্টন থেকে গোলাপবাগে যাওয়া ভুয়া, গরুর হাটের আন্দোলন ভুয়া, ২৭, ১২, ১০ দফা সবই ভুয়া।

বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা সংকটে আছেন। আপনাদের দিয়ে কোনো আন্দোলন হবে না। আপনাদের দলও ভাঙবো না, জোটও ভাঙবো না, তবু তাসের ঘরের মতো সব ভেঙে যাবে। আপনাদের জোট টিকবে না, টিকতে পারেও না।

ওবায়দুল কাদের বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামীতে বিএনপি নির্বাচনে না গেলে আইসিইউতে যাবে। তাদের আন্দোলনের গতি কমছে আর অভিযোগের পাহাড় বাড়ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ