spot_img
spot_img

পশ্চিম তীরে ৮ জন ফিলিস্তিনিকে অপহরণ করেছে দখলদার ইসরাইলি সেনারা

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের দখলদার বাহিনী পশ্চিম তীর থেকে বেশ কয়েকজন ফিলিস্তিনি নাগরিককে অপহরণ করেছে।

গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) আল-খলিলে স্থানীয় যুবকদের সাথে সংঘর্ষের পর মধ্যে রাতে এ দখলদার বাহিনী কর্তৃক এ অপহরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দখলদার ইসরায়েলিদের বিরুদ্ধে প্রতিরোধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৮ জন ফিলিস্তিনিকে পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকে রাতারাতি অপহরণ করা হয়েছে।

অন্যদিকে গতকাল রাতে আল-খলিলের আল-আররুব শরণার্থী শিবিরে ফিলিস্তিনি যুবক ও ইসরায়েলি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনি নাগরিক ও বাড়িঘরে রাবার বুলেট, স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাসের ক্যানিস্টার নিক্ষেপ করে।

সূত্র: দি প্যালেস্টানিয়ান ইনফরমেশন সেন্টার

spot_img
spot_img
spot_img

সর্বশেষ