spot_img
spot_img

ফিলিস্তিনির গুলিতে ২ ইসরায়েলি নিহত; ১ ফিলিস্তিনি শহীদ

ফিলিস্তিনীদের প্রতিরোধে পশ্চিমতীরে দুই অবৈধ দখলদার ইসরায়েলি নিহত হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) ফিলিস্তিনি এক প্রতিরোধকামীর দুই ইসরায়েলিকে গুলি করে হত্যা করে।

ইসরায়েল নিশ্চিত করেছে, নাবলুসের নিকটবর্তী হাওয়ারা গ্রামে নিহতদের মধ্যে একজন সৈনিক ছিলেন।

এদিকে রোববারের এই ঘটনার কয়েক ঘণ্টা পর অবৈধ ইহুদী দখলদারদের একটি বড় দল একই গ্রামে প্রবেশ করে এবং পাথর ছুঁড়তে শুরু করে। পরে তারা সেখানকার গাছ ও গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে।

ফিলিস্তিনি সূত্রে জানা গেছে, অন্তত ১৫টি বাড়ি ও বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। বেশ কিছু পরিবারকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নিতে হয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের জরুরি পরিষেবা জানিয়েছে, এই ঘটনায় শতাধিক আহত হয়েছেন।

পশ্চিম তীরের কাছাকাছি জাতারায় ইসরায়েলি দখলদার এবং সৈন্যরা গ্রামে প্রবেশ করার সময় একজন ফিলিস্তিনি ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন।

আল জাজিরা বলছে, নাবলুসের ঠিক দক্ষিণে হাওয়ারার প্রধান সড়কে রোববারের এই আক্রমণটি হয়। নিহত ওই দুই ইসরায়েলি একে অপরের ভাই এবং অবৈধ দখলদার। তারা সেখান থেকে প্রায় ৮ কিমি (৫ মাইল) দূরে একটি বসতিতে বাস করতেন।

রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিলিস্তিনি সন্ত্রাসী হামলায় দুই ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছে’।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ