spot_img

হাসপাতালে খালেদা জিয়া, পরীক্ষা শেষে বাসায় ফিরবেন রাতেই

স্বাস্থ্য পরীক্ষা-নীরিক্ষার জন্য হাসপাতালে গিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সঙ্গে রয়েছেন ভাই শামীম ইস্কান্দার, ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন ও গৃহপরিচারিকা ফাতেমা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫ টার পরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় তাকে বহনকারী গাড়িটি। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা সাবেক এই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বেলা সাড়ে ৫ টার পরে ম্যাডামকে বহনকারী গাড়িটি হাসপাতালে পৌঁছেছে।

এর আগে বেলা ৪ টা ১৫ মিনিট গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদাকে বহনকারী সাদা গাড়িটি ছেড়ে যায়। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট পরে তিনি হাসপাতালে পৌঁছান।

শায়রুল কবির আরও বলেন, ম্যাডামের স্বাস্থ্যের পরীক্ষা-নীরিক্ষার পরে আজই তার বাসায় ফিরে আসার কথা রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ