spot_img
spot_img

হেবরনে ফিলিস্তিনিদের ৬ টি বাড়ি ধ্বংসের নির্দেশ দিয়েছে ইসরাইল

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কর্তৃপক্ষ দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ৬ টি বাড়ি ও ২ পানিকূপ ধ্বংস করার নির্দেশ জারি করেছে।

আজ বুধবার (১ মার্চ) এই নোটিশ দেওয়া হয়েছে।

ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট রাতেব লাজবুর জানান, দখলকৃত পশ্চিম তীরের হেবরন শহরের দক্ষিণে আল-জাওয়াইয়া ও উম্ম লাসফা গ্রামে এই ফিলিস্তিনিদের বাড়ি ও পানির কূপগুলি অবস্থিত।

প্যালেস্টাইন ডেটা সেন্টারের তথ্য অনুযায়ী, দখলদার ইসরাইলি বাহিনী কর্তৃক গত ফেব্রুয়ারি মাসে দখলকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে ফিলিস্তিনিদের ৪০ টি বাড়ি ধ্বংস করা হয়েছে।

ইসরাইলের চরম উগ্রবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতা গ্রহণের পর থেকে দখলকৃত অঞ্চল জুড়ে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের ঘটনা দিনদিন বেড়েই চলেছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ