spot_img
spot_img

১ মাসে ইসরাইলী সেনাবাহিনীর গুলিতে ৩০ ফিলিস্তিনি শহীদ

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনীর গুলিতে গত ফেব্রুয়ারি মাসে ৩০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। পশ্চিম তীর ও দখলকৃত জেরুসালেমজুড়ে এসব হত্যাকাণ্ড চালায় ইসরাইলী সেনারা।

শুক্রবার (৩ মার্চ) ‘প্যালেস্টানিয়ান ইনফরমেশন সেন্টার’ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ফেব্রুয়ারি মাস ৩০ জন ফিলিস্তিনিকে শহীদ করা হয়েছে; যার মধ্যে নাবলুস অঞ্চলের ১৬ জন রয়েছে। এছাড়াও আহত হয়েছে ও গ্রেফতার হয়েছে শত শত মানুষ।

ইরানের সংবাদমাধ্যম অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে দখলদাররা ২ হাজার ৮৯৮টি ক্ষেত্রে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করেছে। যার মধ্যে ফিলিস্তিনিদের বাসস্থান ধ্বংসের জন্য ২৫টি অভিযান পরিচালিত হয়েছে।

অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা ২৪টি ধর্মীয় কেন্দ্রে আক্রমণ করেছে। পাশাপাশি ৩ হাজার ৫৩৮ জন অবৈধ বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে তা অপবিত্র করেছে।

উল্লেখ্য, ইসরাইলের উগ্রবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতা গ্রহণের পর থেকে ফিলিস্তিনিদের উপর নির্যাতনের মাত্রা দিনদিন বেড়েই চলেছে।

সূত্র: এভিএ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ