spot_img
spot_img

বিস্ফোরণ সম্পর্কে ওবায়দুল কাদেরের বক্তব্য দায়িত্বহীনতা : সাকি

রাজধানীর গুলিস্তান সিদ্দিক বাজারের বিস্ফোরণের ঘটনায় সরকার দলীয় সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, এই বিস্ফোরণে নাকি রাজনৈতিক অভিসন্ধি আছে! এবং কোনো কোনো রাজনৈতিক বিরোধী মহল নাকি রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে সহিংসতা বা এধরনের ঘটনা ঘটাচ্ছে! কোনো ধরনের তদন্ত ছাড়া এধরনের রাজনৈতিক সিদ্ধান্তে তিনি পৌঁছে গেলেন, এর চেয়ে দায়িত্বহীন বক্তব্য আর কি হতে পারে? একজন সাধারণ সম্পাদকের কাছ থেকে এধরনের দায়িত্বহীন বক্তব্য আশা করা যায় না।

বুধবার (৮ মার্চ) ঢাকার সিদ্দিক বাজার নর্থ সাউথ রোডে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের উদ্ধার কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি।

সাকি বলেন, নর্থ সাউথ রোডে যে বিস্ফোরণের ঘটনা ঘটলো, এখানে উদ্ধার কাজ সম্পন্ন করা দরকার। কিন্তু সরকারের ইঞ্জিনিয়ারিং যে বিভাগগুলো রয়েছে, যাদের দায়িত্ব ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার দরকার ছিল। কিন্তু তারা এখন সমন্বয় করতে পারেননি, যেটা একটা ব্যর্থতা, যা সরকারের ব্যর্থতা।

তিনি বলেন, এটা তো এখন জরুরি পরিস্থিতি। সেখানে তাদের সক্ষম হওয়া দরকার ছিল। না হলে কেন তাদেরকে জাতীয় প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করবো। যারা আহত হয়েছেন তাদের যথাযথ চিকিৎসা, ক্ষতিপূরণ, পুনর্বাসন দরকার। সেটি সম্পর্কে সরকারের উদ্যোগ কী তা জানতে চাই।

তিনি আরও বলেন, যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো, ঢাকার মতো পুরো শহরটাই ভীষণ রকম অনিরাপদ নগরীতে পরিণত হয়েছে। গ্যাস লাইন, সুয়ারেজ লাইন কিংবা বিদ্যুতের মতো ইউটিলিটি সার্ভিসগুলোর কারণে নানা দিক থেকে ঢাকা একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চলন্ত গাড়িগুলোও অনিরাপদ হয়ে পড়েছে।

এ ধরণের বিস্ফোরণ, নিরীহ নিরাপরাধ নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়াটা সরকারের ব্যর্থতা দাবি করে জোনায়েদ সাকি বলেন, অনেক জিনিস পুরোনো হয়েছে। নতুন ব্যবস্থাপনায় পুরোনো ভবন ভাঙ্গা দরকার। নিরাপদ ইউটিলিটি সার্ভিস দরকার। সরকার এই জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ