রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সাততলা ভবনের আন্ডরগ্রাউন্ড থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১৮ জনের মরদেহ উদ্ধার করা হলো।
বুধবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে আনিকা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মমিনুদ্দিন সুমনের মরদেহ উদ্ধার করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, এখন পর্যন্ত ১৮টি মরদেহ তারা পেয়েছেন। সর্বশেষ বিকেলে আরেকটি মরদেহ উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।











