spot_img
spot_img

চলতি মাসেই চালু হচ্ছে মেট্রোরেলের আরও দুই স্টেশন

চলতি মাসেই মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আওতাধীন নতুন দুই স্টেশন চালু হচ্ছে। জানা গেছে, আগামী ১৫ মার্চ থেকে মিরপুর ১১ ও কাজীপাড়া স্টেশন চালু হবে।

বৃহস্পতিবার (৯ মার্চ) প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

তিনি বলেন, উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়ায় স্টেশন দুইটি চলতি মাসের শেষের দিকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে এবং আগামী জুলাই মাসে সকাল থেকে রাত পর্যন্ত এই সেবা চালু করা হবে। এছাড়া মেট্রোরেল লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ শেষ পর্যায়ে রয়েছে। স্টেশনের কাজ প্রায় শেষ। বর্তমানে এক্সিট ও এন্ট্রির নির্মাণকাজ চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ