spot_img

২০৪১ সালে দেশে মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার ডলার: পলক

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার মার্কিন ডলার। এ ছাড়া অর্থনৈতিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান হবে ২৩তম ও জিডিপির ২০ শতাংশ আসবে আইসিটিখাত থেকে।

রোববার (১২ মার্চ) এফবিসিসিআই আয়োজিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিজনেস সামিটের দ্বিতীয় দিনের ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ শীর্ষক এক সেশনের মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

পলক বলেন, দেশের ৫০ শতাংশ জনগণ তরুণ। এদের নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে সারকার। বর্তমান ডিজিটাল বাংলাদেশে ১৩০ মিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করে, ১৮০ মিলিয়ন মানুষের হাতে আছে মোবাইল; যার মধ্যে ১৫০ মিলিয়ন মানুষ বায়োমেট্রিক সিম সুবিধার আওতায় এসেছে, ২ হাজারেরও বেশি সেবা ইন্টারনেটের মাধ্যমে দেয়া হয়; যার গ্রাহক সংখ্যা ১০ মিলিয়নেরও বেশি।

ই-গভর্মেন্ট সেবার পরিসংখ্যান দিয়ে পলক বলেন, জরুরি সেবার জন্য ‘৯৯৯’ এখন পর্যন্ত ৫ কোটি গ্রাহককে সেবা দিয়েছে, করোনার সময়ে ৭২ লাখ মানুষ টেলিমেডিসিন সেবা নিয়েছে, ৯২ লাখ ভূমি সংক্রান্ত সেবা দেয়া হয়েছে ডিজিটাল মাধ্যমে ও ৫২ হাজার সরকারি ওয়েবসাইটকে একটি পোর্টালের আওতায় আনা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ