ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান বলেছেন, নিত্যপণ্যের দাম যেভাবে বেড়েই যাচ্ছে, তাতে শ্রমিক জনতা না খেয়ে মরার মত উপক্রম। রমজান মাসকে সামনে রেখে মুনাফাখোররা যেভাবে সিন্ডিকেট গড়ে তুলছে, তাতে মানুষ না খেয়ে রোজার রাখার মত পরিস্থিতি দেশ বিরাজ করছে।
তিনি সিন্ডিকেট ভেঙ্গে সাধারণ ও মেহনতি মানুষকে রক্ষার আহ্বান জানান।
আজ মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে রাজধানীর রূপগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের এক থানা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি কামাল উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ আনসার আলী মল্লিক।










