spot_img

আওয়ামী লীগ ও বিএনপির বিপক্ষে জাতীয় পার্টি একমাত্র বিকল্প শক্তি: জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, পল্লীবন্ধু ক্ষমতা হস্থান্তরের পর থেকে ত্রিশ বছর যে সরকারগুলো দেশ পরিচালনা করেছে তারা মুদ্রার এপিঠ-ওপিঠ। দেশের মানুষ দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি পেতে বিকল্প খুঁজছে। আওয়ামী লীগ ও বিএনপির বিপক্ষে জাতীয় পার্টি হচ্ছে জনসাধারণের একমাত্র বিকল্প শক্তি। দুর্নীতির কারণে দেশের ডাক্তারি সার্টিফিকেট বিদেশে গ্রহণ করছে না।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে গণফোরাম থেকে দুই শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের, জাতীয় পার্টি কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করে না। জাতীয় পার্টি কখনোই কোনো ষড়যন্ত্রে জড়িত ছিল না। দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহতের রাজনীতিতে জাতীয় পার্টি সব সময় অগ্রণী ভূমিকা রাখবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন, হঠাৎ করে কেউ কেউ গ্রেফতার হচ্ছে। কিন্তু কিছুদিন পর আবার দুর্নীতিবাজরা কোট-টাই পরে ঘুরে বেড়ায়। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার অভিযানে বিচারবহির্ভূতভাবে কয়েকশ’ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু মাদকের প্রসার কি কমেছে? কেউ দাবি করতে পারছে না দেশে মাদকের বিস্তার রোধ হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ