বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি ঢাকায় এসেছেন।
মঙ্গলবার (২১ মার্চ) দিবাগত মধ্যরাতে তিনি রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেন। পুরো রমজান মাস তিনি ঢাকায় থেকে শাশুড়ি বেগম খালেদা জিয়ার দেখাশোনা করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দেখার জন্য সর্বশেষ ২০২১ সালের ২৫ অক্টোবর ঢাকায় আসেন শর্মিলা রহমান। কিছুদিন পর কোকোর বড় মেয়ে জাহিয়া রহমানও ঢাকায় আসেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত বছরের ১৬ জানুয়ারি দেশ ত্যাগ করেন শর্মিলা রহমান সিঁথি।










