spot_img

বঙ্গবন্ধুকে ভালোবাসলে দুর্নীতি-সন্ত্রাসবাদকে ঘৃণা করতে হবে : ওবায়দুল কাদের

বঙ্গবন্ধুকে ভালোবাসলে দুর্নীতি, সন্ত্রাস, ভেজাল ও সাম্প্রদায়িক অপশক্তিকে ঘৃণা করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ আটটি বিদেশি ভাষায় উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মানুষের কথা কর্তৃত্ব করে, মানুষের কথা নেতৃত্ব দেয়। সবার কথা কর্তৃত্ব করে না, সবার কথা নেতৃত্ব দেয় না। আজ আমরা সেই মানুষটির কথা বলবো, যার কথায় সাড়ে সাত কোটি স্বাধীনতা পাগল বাঙালি সেদিন উজ্জীবিত হয়েছি স্বাধীনতার মন্ত্রে। এই মানুষটির বয়স কত ছিল, কত বছর তিনি বেঁচেছেন। ৫৪ বছর ৬ মাস ৭ দিন। এই হলো তার বয়সসীমা। এই মানুষটি এই ৫৪ বছরে জেল খেটেছেন ৪ হাজার ৬৮২ দিন।

তিনি বলেন, আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। কত মাতার অশ্রুধারা, কত বীরের রক্ত ধারায় এ বাংলার মাটি বারে বারে রঞ্জিত হয়েছে স্বাধীনতার জন্য। কিন্তু স্বাধীনতা আসেনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ