spot_img
spot_img

দলের নেতাকর্মীদের ইফতার মাহফিল আয়োজন না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্র থেকে তৃণমুল পর্যন্ত দলের নেতাকর্মীদের ইফতার মাহফিল আয়োজন না করার নির্দেশ দিয়েছেন।

শনিবার (২৫ মার্চ) বঙ্গবন্ধু এভনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সামাবেশে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পবিত্র রমজান মাসে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো কোনো ইফতার মাহফিলের আয়োজন করবেন না। আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন। সেই টাকা দিয়ে দরিদ্র মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করবেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা ইফতারের আয়োজন না করে পার্টির পক্ষ থেকে, যারা কষ্টে আছেন, যারা গরিব মানুষ তাদের হাতে খাবার তুলে দেব।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ