spot_img
spot_img

আজ থেকে অফিস-ব্যাংক চলবে নতুন সময়সূচিতে

রমজান মাসে সেহেরি ও ইফতারের সময় বিবেচনা করে আজ সোমবার (২৭ মার্চ) থেকে সব সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস চলবে নতুন সময়সূচি অনুযায়ী।

পুরো রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট নামাজের বিরতি থাকবে।

গত ১৩ মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।‌

প্রথম রোজা থেকেই নতুন সময়সূচি চালু হওয়ার সিদ্ধান্ত হলেও রমজানের প্রথম দিন ছিল শুক্রবার (২৪ মার্চ)। আর দ্বিতীয় দিন ছিল শনিবার (২৫ মার্চ)। দুই দিনের সাপ্তাহিক ছুটি শেষে রোববার (২৬ মার্চ) ছিল মহান স্বাধীনতা দিবসের ছুটি। ফলে রমজানের তিন দিন পর আজ থেকে নতুন সময়সূচিতে চলবে ব্যাংক-অফিস।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ