spot_img
spot_img

বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত সময় এখন : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দীর্ঘসময় রাজনৈতিক স্থিতিশীলতা থাকার কারণে মানুষের ক্রয়ক্ষমতা বাড়ায় বাংলাদেশে এখন বিনিয়োগের উপযুক্ত সময়।

সোমবার (২৭ মার্চ) রাজধানীর একটি হোটেলে বেলজিয়ামের একটি ব্যবসায়িক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে একশটি অর্থনৈতিক জোন করা হয়েছে। এরমধ্যে অনেকগুলোর কার্যক্রম শুরু হয়েছে বা বাকিগুলো চলমান। বিদেশি বিনিয়োগ, ৪র্থ শিল্পবিপ্লবকে মাথায় রেখেই এসব অর্থনৈতিক জোন করা হয়েছে। তাই আমরা আশা করছি বিভিন্ন দেশ এখানে বিনিয়োগ করবে।

তিনি বলেন, বেলজিয়াম একটি উন্নত দেশ। ওই দেশে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট, ন্যাটোর সদরদপ্তর। তারা বাংলাদেশে হাইটেকখাতে বিনিয়োগ করবে এমন আশাবাদ ব্যক্ত করেছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা যেকোনো বিনিয়োগের জন্য পূর্বশর্ত, এর উৎকৃষ্ট উদাহরণ আজকের অনুষ্ঠান। তারা নিজেরাই এখানে সেমিনার করতে এসেছেন। আমরা ডেকে আনেনি। তার মানে দেশে দীর্ঘসময় রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে বিদেশি বিনিয়োগ আসে। তার সুফল বাংলাদেশের মানুষ ভোগ করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ