spot_img
spot_img

দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করল হাফেজ তাকরিম

দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১ম স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরিম।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনের পর হাফেজ তাকরিমের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

দুবাই সরকারের আয়োজনে প্রতিবছরই বসে ‘আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা’। এবার ছিল ২৬তম আসর। যাতে অংশ নিয়েছেন ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার নানা দেশের হাফেজ।

সেই আয়োজনে বাংলাদেশের নাম আবারও উজ্জ্বল করলেন হাফেজ সালেহ আহমদ তাকরিম। এক্সপো প্রাঙ্গণে ১৪ বছরের কিশোরের হাতে পুরস্কার তুলে দেন দুবাইয়ের শেখ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ বিন রাশিদ মুহাম্মদ আল মাকতুম। প্রতিযোগিতায় দ্বিতীয় ইথিওপিয়ার আব্বাস হাদি ও তৃতীয় সৌদি আরবের খালিদ সুলাইমান।

হাফেজ তাকরিম রাজধানীর মিরপুরে অবস্থিত “মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা” মাদরাসার শিক্ষার্থী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ