spot_img
spot_img

যানজটের তালিকায় বিশ্বে পঞ্চম স্থানে ঢাকা

যানজটের শহরের তালিকায় সমগ্র বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছে রাজধানী ঢাকা। এই তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে প্রতিবেশী ভারতের রাজধানী দিল্লি। প্রথম অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়া।

বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘নামবিও’র প্রকাশিত ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০২৩ এমন তথ্য এসেছে।

বুধবার (৫ এপ্রিল) নামবিওর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

নামবিওর সূচকে যানজটের তালিকায় দ্বিতীয় অবস্থানে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। তৃতীয় কোস্টারিকার সান জোসে শহর। ষষ্ঠ অবস্থানে ভারতের রাজধানী দিল্লি। সপ্তমে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ। আবারও ভারতের অবস্থান। তালিকায় অষ্টম স্থানে কলকাতা।

যানজটের জন্য ঢাকার স্কোর ২৮৭ দশমিক ৪। দিল্লির স্কোর ২৮৪ দশমিক ৩। প্রথম অবস্থানে থাকা নাইজেরিয়াকে দেওয়া হয়েছে ৩৪৮ দশমিক ৭। লস অ্যাঞ্জেসেসের স্কোর হচ্ছে ৩৪৩ দশমিক ৪।

সূত্র: নামবিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ