বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল ৮টার দিকে ১৬২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা।
এদিন ২৪৪ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার প্রথম স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। ১৭৬ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৫৮ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৫৬ স্কোর নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে চীনের শেনিয়াং।
এ ছাড়া একইসময়ে একিউআই স্কোর ১৫১ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। ১৪৩ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে পোল্যান্ডের রক্লো। ১৩৪ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ। ১৩৪ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। ১৩২ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।











