ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার।
শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১০টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৫২, যা বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করছে।
আইকিউ এয়ারের সূচকে আজ ঢাকার স্কোর ১৫২, অবস্থান ১০ম। অন্যদিকে ৩৮২ স্কোর নিয়ে দূষণের শীর্ষস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। তালিকায় দেখা গেছে, পাকিস্তানের করাচি ১৭৩ স্কোর নিয়ে দ্বিতীয় এবং দুবাই ১৬৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না তা জানিয়ে থাকে।











