নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ২৪ এপ্রিল শপথ নেবেন। এরমধ্য দিয়ে তিনি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবেন।
বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদ শেষ হবে আগামী ২৩ এপ্রিল।
ওইদিন বঙ্গভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।











