পবিত্র রমজানের তৃতীয় জুম’আয় রাজধানীর মসজিদগুলোতে মুসল্লিদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। দুপুর সাড়ে ১২টার মধ্যেই রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লিতে পূর্ণ হয়ে যায়। দুপুর একটা বাজতেই মসজিদের প্রতিটি তলা পরিপূর্ণ হয়ে যায়।
এদিকে, নামাজের পূর্ব মুহূর্তে জায়গা না পেয়ে মুসল্লিরা মসজিদের ওপরে-নিচে, উত্তর ও দক্ষিণ গেটের সিঁড়িতে, এমনকি মসজিদের বাইরে যে যেখানে পেরেছেন রোদ উপেক্ষা করে নামাজ আদায়ের জন্য অপেক্ষা করেছেন।
নামাজ পড়তে আসা মুসল্লরা জানান, পবিত্র রমজান মাসের শুক্রবার অনেক ফজিলতময় দিন। বায়তুল মোকাররমে বড় জামাত হয়। একসঙ্গে অনেক মানুষ দু’আ করেন। যে কারণে আশপাশে অনেক বড় মসজিদ থাকলেও তারা এখানে এসেছেন।











