spot_img
spot_img

দুই শতাধিক আফগান কারাবন্দিকে মুক্তি দিল পাকিস্তান

সিন্ধু রাজ্যের কারাগার থেকে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ২০৮ জন কারাবন্দিকে মুক্তি দিয়েছে পাকিস্তান। যদিও এখনো শত শত আফগান নারী ও শিশু পাকিস্তানের কারাগারে বন্দি রয়েছে।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মুক্তিপ্রাপ্ত সকল বন্দিরা আফগান সরকারের আর্থিক সহায়তায় ইতিমধ্যে কাবুলে পৌঁছেছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, করাচির আফগান কনস্যুলেট জেনারেল ও ইসলামাবাদে আফগান দূতাবাসের সম্মিলিত প্রচেষ্টায় এসব বন্দিদের মুক্ত করা হয়েছে।

করাচিতে নিযুক্ত আফগান কনসাল আব্দুল জাবার তাখারি জানিয়েছে, গত ৬ মাসে পাকিস্তানের কারাগার থেকে নারী ও শিশুসহ ২ হাজারেরও বেশি আফগান বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এসব বন্দিদের অনেকেই চিকিৎসার জন্য পাকিস্তানে গিয়েছিলেন। যার মধ্যে বেশিরভাগই পাকিস্তান পুলিশের দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

এর পূর্বে অবশ্য পাকিস্তান মানবাধিকার কমিশন ও জাতিসংঘের শরণার্থী সংস্থা যৌথভাবে আফগান নাগরিকদের সঙ্গে শালীন আচরণ করার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

উল্লেখ্য; গত মাসে করাচির কারাগার থেকে নারী ও শিশুসহ ১৫০ জনেরও বেশি আফগানিকে মুক্ত করা হয়েছে।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ