spot_img
spot_img

সারের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার সারের দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, আমি চাইনা কোনোভাবেই সারের দাম বাড়ুক। কিন্তু অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে এমন অবস্থানে ছিল যে, দাম বাড়াতেই হবে। প্রধানমন্ত্রীও বলেছিলেন সারের দাম না বাড়াতে, কিন্তু অর্থ মন্ত্রণালয়ের অনুরোধে শেষ পর্যন্ত বাড়াতেই হলো।

মঙ্গলবার (১১ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশ্বাস দেন।

তবে দাম বাড়লেও কৃষককে অন্যভাবে সহায়তার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, সারের দাম বাড়ানোর কারণে কৃষকের ওপর চাপ পড়বে, তবে উৎপাদন কমবে না। আমরা চাইব বীজ দিয়ে বা অন্যভাবে কৃষকের ক্ষতি পুষিয়ে দিতে।

কৃষিমন্ত্রীর দাবি, দাম যা বেড়েছে এটা বৈশ্বিক সারের মূল্যবৃদ্ধির তুলনায় অনেক কম। এখনও সরকার সারে বিপুল অঙ্কের টাকা ভর্তুকি দিচ্ছে। বৈশ্বিক দাম কমে এলে, সারের দাম সমন্বয় করা হবে বলে জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ