spot_img
spot_img

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের বিকল্পে ফেরির ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদুল ফিতরে মোটরসাইকেল চলাচলের জন্য পদ্মাসেতুর বিকল্প হিসেবে ফেরির ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার (১২ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল ফিতরের আগেভাগে সমগ্র দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি প্রদান, সড়ক মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে সভা শেষে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু পদ্মাসেতুতে আমরা মোটরসাইকেল চলাচল করতে দিচ্ছি না, তাই বিকল্প হিসেবে সেখানে একটি ফেরি চালু থাকবে। যেটি দিয়ে শুধু মোটরসাইকেলগুলো পারাপার হবে।

পুলিশ প্রধানের জরিপ অনুসারে দেশে প্রায় ৯৮ হাজার ঈদ জামাত হবে বলেও তিনি জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদুল ফিতরে দেশজুড়ে সার্বিকভাবে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক কাজ করছে। সঙ্গে গোয়েন্দা বাহিনীও কাজ করবে। প্রয়োজনীয় স্থানে চল্লাশি চৌকি স্থাপন, টাকা পরিবহনের জন্য মানি এসকর্ট দেয়া হবে। জাল টাকা বিস্তাররোধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, ঈদের তিনদিন আগ থেকে মালবাহী ট্রাক অর্থাৎ রড, সিমেন্টসহ নির্মাণ উপকরণ পরিবহনকারী ট্রাক চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে সেগুলো আবার চালু হয়ে যাবে। এই পণ্য ছাড়া রফতানিসামগ্রী বহনকারীসহ অন্য ট্রাকগুলো চলবে।

ঈদের ছুটির সময় অর্থাৎ ১৯, ২০ ও ২১ এপ্রিল শিল্পাঞ্চল এলাকায় ব্যাংকের যেসব শাখায় কাজের প্রয়োজন, সেসব খোলা থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ