spot_img
spot_img

কুরআন তেলাওয়াতের মাধ্যমে নববর্ষ উদযাপনের নির্দেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের

কুরআন তিলাওয়াতের মাধ্যমে নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে মাপদরাসা শিক্ষা অধিদপ্তর। মাহে রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে জাতীয় সংগীত পরিবেশন, কুরআন তেলাওয়াত ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে মাদরাসায় বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন করতে হবে।

আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) “মাদরাসা শিক্ষা অধিদপ্তরের” এক বিজ্ঞপ্তিতে দেশের সকল সরকারি-বেসরকারি মাদরাসায় এই নির্দেশনা পালন করতে বলা হয়েছে।

মাদরাসায় শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) জাকির হোসাইন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নতুন বছর যেন ভালো কাটে এজন্য দেশ ও জনগণের জন্য দোয়া করতে বলা হয়েছে মাদরাসার শিক্ষক শিক্ষার্থীদের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ