spot_img
spot_img

নবাবপুরের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে যোগ দিল সেনাবাহিনী

রাজধানীর নবাবপুরের সুরিটোলায় একটি টিনশেড গোডাউনের ভয়াবহ অগ্নকাণ্ড নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করছে সেনাবাহিনী। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১১টা ২২ মিনিটে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, নবাবপুরে আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে ।

এর আগে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ