spot_img
spot_img

দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে স্থানে ঢাকা

বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী শনিবার (১৫ এপ্রিল) ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’। এদিন সকাল সাড়ে ৮টার দিকে ২৯৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ঢাকা।

এদিন ২৩৫ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। ২০০ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। ২৯৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। ১৭৯ স্কোর নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

এ ছাড়া একইসময়ে একিউআই স্কোর ১৬৮ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে চীনের শেনিয়াং। ১৬১ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে চীনের উহান। ১৫৮ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৫৭ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে থাইল্যান্ডের ব্যাংকক। ১৫৫ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ