রাজধানী ঢাকার বাতাসের মানের ব্যাপক অবনতি হয়েছে। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় রোববার (১৬ এপ্রিল) ঢাকার অবস্থান দ্বিতীয়।
এদিন সকাল ৮টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২১৪, যা বাতাসের মানকে খুবই অস্বাস্থ্যকর বলে নির্দেশ করছে।
আইকিউ এয়ারের সূচকে ২৩০ স্কোর নিয়ে দূষণের শীর্ষস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। ভারতের দিল্লি ১৯৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না তা জানিয়ে থাকে।











