spot_img
spot_img

দেশের মানুষ আলেম-উলামাদের শ্রদ্ধা করে, তাদের কথাকে গুরুত্ব দেয় : প্রধানমন্ত্রী

মসজিদের বয়ানে সন্ত্রাসবাদ, মাদক, দুর্নীতি এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কথা বলতে দেশের আলেম, উলামা এবং খতিবদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, দেশের মানুষ আলেম, উলামা, খতিব এবং ইমামদের শ্রদ্ধা করে। তাই আপনাদের কথাবার্তা বা আলাপ-আলোচনা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।

আজ সোমবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চতুর্থ ধাপে দেশজুড়ে ৫০টি মডেল মাদরাসা ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্ধোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা যদি মসজিদে বয়ানের সময় নারীর প্রতি সহিংসতা দূরীকরণ, সন্ত্রাসবাদ, মিথ্যা গুজবের অপপ্রচার, গৃহকর্মীদের প্রতি অমানবিক আচরণ এবং দুর্নীতির বিরুদ্ধে বেশি বেশি আলোচনা করেন জনগণ তা গ্রহণ করবে।

শেখ হাসিনা বিশেষ করে জুমার নামাজের পূর্বে বয়ানে এসব বিষয় আলোচনা করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ