spot_img

তৃতীয় বারের মত মুক্তির আগ মুহূর্তে গ্রেফতার জামায়াতের সেক্রেটারি

রাজধানীর পল্টন থানায় করা ২০১৮ সালে নাশকতার অভিযোগে আরেক মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে গ্রেফতার দেখানো হয়েছে। এ ছাড়া এই মামলায় তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানির জন্য আগামী ৭ মে দিন ধার্য করেছেন আদালত।

এনিয়ে তৃতীয় বারের মত মিয়া গোলাম পরোয়ারকে জামিন নিয়ে বের হওয়ার পূর্বমুহুর্তে গ্রেফতার দেখানো হলো।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে পল্টন থানার এই মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মতিঝিল ডিবি পুলিশের উপপরিদর্শক ফরমান আলী।

শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং ছাড়া রিমান্ড শুনানির জন্য ৭ মে ধার্য করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ