spot_img
spot_img

আ. লীগ জনগণের রায়কে বিশ্বাস করে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ দেশ আমাদের, আমরাই নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত করব।

শনিবার (২৯ এপ্রিল) উপজেলা আওয়ামী লীগের আয়োজনে চান্দিনা পৌরসভা মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা কোনো ষড়যন্ত্র, পেশীশক্তি ও বন্ধুকের নল বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি জনগণের রায় ও শক্তিকে। আমরা মনে করি জনগণ আমাদের সঙ্গে আছে।

তিনি আরও বলেন, কোনো দেশ, কে কী বলল তাতে কোনো কাজ হবে না। অতীতেও অনেক দেশ আমাদের পাশেও ছিল, ষড়যন্ত্রও করেছিল। দেশের জনগণ যখন সঙ্গে থাকে, তখন কোনো ষড়যন্ত্র কাজে দেয় না। তা বার বার প্রমাণিত হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ