spot_img
spot_img

দূষিত শহরের তালিকায় সপ্তম স্থানে রয়েছে ঢাকা

বৃষ্টি হওয়ার কারণে ঢাকার বাতাসের মানের কিছুটা উন্নতি হয়েছে। ফলে রোববার (৩০ এপ্রিল) দূষিত বাতাসের শহরের তালিকায় সপ্তম স্থানে রয়েছে রাজধানী ঢাকা।

রোববার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১১৬। এর আগে শনিবার ১৬৬ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ছিল তৃতীয়।

এদিকে আইকিউ এয়ারের সূচকে ১৫৬ স্কোর নিয়ে দূষণের শীর্ষস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। একই স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের উহান আর ১৫৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না তা জানিয়ে থাকে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ