spot_img
spot_img

দেশের মানুষ সুখে আছে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, দেশের মানুষ এখন সুখে আছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা বলছে যে মানুষ খুবই কষ্টে আছে।

রোববার (৩০ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার কসবা টি আলী কলেজ প্রাঙ্গণে কৃষকদের মাঝে কৃষিঋণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আমরাও কিছু বিষয় বুঝি যেমন এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের কিছুটা কষ্ট হচ্ছে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে এই অবস্থা হয়েছে। সারা বিশ্বে এখন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। আপনারা দোয়া করেন যেন দ্রুতই আবারও সব ঠিক হয়ে যায়।

তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেটি বাংলাদেশের জনগণ নির্ধারণ করবেন। সেটিই হচ্ছে বঙ্গবন্ধুর নেতৃত্ব। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা পেয়েছি। আমাদের ভবিষ্যৎ আমরা জনগণরাই নির্ধারণ করব।

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক দিক তুলে ধরে তিনি আরও বলেন, আমি এই এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। চেষ্টা করেছি এলাকার উন্নয়ন করার। আগামীতেও আমি আপনাদের পাশে থাকতে চাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ