spot_img
spot_img

নারীরা গ্রামীণ অর্থনীতির মূল কারিগর : ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, নারীরাই গ্রামীণ অর্থনীতির মূল কারিগর। তারা গ্রামীণ ও জাতীয় অর্থনীতি সুসংহতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমান বিশ্বে নারীদের পেছনে রেখে কোথাও কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। নারীর অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে যুব মহিলা লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

রোববার (৩০ এপ্রিল) পাবনার বেড়ায় নিজ বাসভবনে সাঁথিয়া যুব মহিলা লীগ আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের লক্ষ্যে সর্বপ্রথম নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণের পদক্ষেপ নেন। দেশের অর্ধেকের বেশি জনসংখ্যা নারীর হাতকে অর্থনৈতিক কাজে লাগানোর বহুমুখী পদক্ষেপ নেওয়ার ফলে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত, সমৃদ্ধশালী ও স্বপ্নের সোনার বাংলায় রূপান্তর করতে হলে নারীর অবদানকে আরও বেশি করে সংযুক্ত করতে হবে।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের যাত্রায় নারীরা কোথাও পুরুষের তুলনায় পিছিয়ে নেই। অনেক ক্ষেত্রে বরং নারীরাই এগিয়ে রয়েছে। প্রধানমন্ত্রীর হাত ধরে সর্বক্ষেত্রে নারীর জাগরণ তৈরি হয়েছে। নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দের কাছে প্রশংসিত ও নিজেকে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। মুক্তিযুদ্ধে নারীর ভূমিকাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে এই এলাকা থেকে স্বাধীনতাবিরোধী শক্তিকে নির্মূল করতে তরুণীদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। এই এলাকায় প্রফেসর লুৎফুন্নেসা বেগম নারীর জাগরণে যে আন্দোলন শুরু করেছিলেন, তার অনুসারীরা সেটি অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, চাকরিজীবী মায়েদের পাশাপাশি ঘরের অন্যান্য নারীরাও অর্থনীতিতে অবদান রাখছে। গৃহস্থালির কাজের অর্থনৈতিক কোনো স্বীকৃতি নেই। নারীর ক্ষমতায়নে সবার ‘জাতীয় পরিচয় পত্রে মায়ের নাম বাধ্যতামূলক করা’র মত নারীদের গৃহস্থালির কাজের অর্থনৈতিক স্বীকৃতি দিতে সরকার কাজ করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ