spot_img

১০ দফা দাবি শিগগিরই ১ দফায় পরিণত হবে

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, খালেদা জিয়াকে কারাগারে কেন রাখা হয়েছে? এর কারণ হলো তার নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে, সেটার কার্যকারিতা কমাতেই নেত্রীকে কারারুদ্ধ রাখা হয়েছে। আমরা এখনো কোনো হরতাল ও সরকার পতনের আন্দোলন শুরু করিনি। ১০ দফা বাস্তবায়নে মিছিল করে যাচ্ছি, যা শিগগিরই মাত্র একটি দফায় পরিণত হবে।

বুধবার (২৪ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘জাতীয় নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা কেন’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ বলছে, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় নিয়ে তারা আলোচনা করতে রাজি নয়। কিন্তু সেই সংবিধান কি অক্ষত রয়েছে? পরিবর্তিত সংবিধানে নির্বাচন বা আলোচনা কোনোটাই হবে না। যেখানে দিনের ভোট রাতে হয়, ব্যালটবিহীন নির্বাচন হয়, তাতে বিএনপি অংশ নেবে না। যতক্ষণ পর্যন্ত ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ পরিস্থিতি তৈরি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন করতে দেব না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায়, অথচ তারা তৃণমূল ও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ২০১৮ সালের নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, এবারেও পারবে না। এই স্বৈরশাসক উৎখাতে প্রয়োজন নির্দলীয় সরকার। আমরা চাই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। এই নির্বাচন কমিশন বা সরকার নয়, নতুন একটি ব্যবস্থা তৈরি করে নির্বাচন করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ