spot_img
spot_img

সুষ্ঠু নির্বাচনে সাহায্য করতেই আমেরিকার ভিসা নীতি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চান, তাতে সাহায্য করতেই আমেরিকা এ ভিসা নীতি করেছে।

শনিবার (২৭ মে) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমরা স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করব। এর জন্য যা যা করা দরকার, সেই পরিস্থিতি তৈরি করেছি। সেখানে কেউ যদি সাহায্য করে ভালো, না হলেও আমরা প্রতিজ্ঞাবদ্ধ (সুষ্ঠু নির্বাচন করতে)।

মোমেন বলেন, আমরা চাইব এই ভিসা নীতির আওতায় জ্বালাও-পোড়াও বন্ধ কর। আমরা আর জ্বালাও-পোড়াও চাই না। জ্বালাও-পোড়াও যারা করে, তাদের সতর্ক হওয়া উচিত। তাদের লিডারদের সতর্ক হওয়া উচিত।

তিনি আরও বলেন, এই দেশে যারা ভোটারবিহীনভাবে নির্বাচিত হয়েছে, তাদের দু-তিন মাসের মধ্যে জনগণ ফেলে দিয়েছে। জনগণের রায়ে নির্বাচিত সরকার না হলে টিকতে পারবে না। আমরা জনগণের ওপর বিশ্বাস করি, জনগণের জন্য কাজ করি, আমাদের অন্য কোনো স্বার্থ নেই। মানুষের যদি মঙ্গল করে থাকি, তাহলে নিশ্চয়ই তারা আমাদের সাহায্য করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ