spot_img
spot_img

২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৬১ জন

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬১ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৮৯৮ জনে।

শনিবার (২৭ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তি বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯২৯ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৫৭ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।তবে এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৬ জনেই অপরিবর্তিত রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ