spot_img
spot_img

কোনো নিষেধাজ্ঞায় নির্বাচন বন্ধ হবে না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো নিষেধাজ্ঞায় আগামী জাতীয় সংসদ নির্বাচন বন্ধ হবে না।

রোববার (২৮ মে) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নিষেধাজ্ঞা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। বিদেশিরা আমাদের বন্ধু, প্রভু নয়। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বিএনপির পরাজয় হবে। তবে কোনো অবস্থায় তাদের (বিএনপি) নেতাদের ওপর আক্রমণ করা যাবে না। কিন্তু তারা করলে আর ছাড় নয়।

তিনি বলেন, আওয়ামী লীগ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়, কিন্তু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি। দেশের সংবিধানে যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপার উল্লেখ নেই, তাই এ বিষয়ে কথা বললে বিএনপি ভিসা নীতিতে আক্রান্ত হবে। এখন যারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বাধা হয়ে দাঁড়াবে তাদের ব্যাপারে আমেরিকার পদক্ষেপ কী হবে, সেটা দেখার বিষয়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে ছিল এবং অবদান রেখেছে। সংকটের মধ্যেও দেশ এগিয়ে গেছে যা বিশ্বনেতারা তাদের মন্তব্যে তুলে ধরেছেন। বিএনপি নামক দলটির অন্তরজ্বালা। তাই প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিরূপ মন্তব্য করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ