spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার (২৯ মে) সকাল ছয়টা থেকে মঙ্গলবারম (৩০ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৩০ গ্রাম ৬৪৩ পুরিয়া হেরোইন, ৯৬৬৮ পিস ইয়াবা, ৫৫ কেজি ৬৭০ গ্রাম গাঁজা, ১০ বোতল বিদেশি মদ, ৭৫০ মি.লি. দেশি মদ ও ২০টি নেশা-জাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ