spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার (৩১ মে) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (১ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৯ গ্রাম ৪০ পুরিয়া হেরোইন, ২৫৯৫৭ পিস ইয়াবা, ৮৪ কেজি ৩০ পুরিয়া গাঁজা, ৬০টি নেশাজাতীয় ইনজেকশন ও ৪০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ