spot_img
spot_imgspot_img

জমিয়তের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আজ বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইটে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি এবং গ্যাস ও বিদ্যুত সংকটের প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলে জমিয়ত নেতারা বলেন, দেশ এখন বহুমুখী সংকটে নিমজ্জিত, বিশেষ করে গ্যাস সংকট, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এবং দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত। সাধারণ মানুষ এ পরিস্থিতি থেকে মুক্তি চায়। সরকার নিত্যপ্রয়োজনীয় পন্যসামগ্রীর মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ব্যর্থ হয়েছে।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জমিয়ত নেতৃবৃন্দ সরকারকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের ন্যায়সঙ্গত দাবী মেনে নেওয়ার আহবান জানিয়ে বলেন, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকারের সুরক্ষা চায়, উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়, সাংবিধানিক এই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত রাখার পরিণাম শুভ নয়।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা মকবূল হোসাইন কাসেমীর সভাপতিত্বে ও ঢাকা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মুফতী বশীরুল হাসান খাদিমানীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী নাসীরুদ্দীন খান, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা শহীদুল্লাহ্, অফিস সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়ঘরী, মুফতী ইমরানুল বারী সিরাজী প্রমূখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ