spot_img

আমাকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : ডিবি প্রধান

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ ছুটি নিয়ে সস্ত্রীক বিদেশ যাচ্ছেন। এই বিদেশ যাওয়া শুরু হয়েছে নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা মন্তব্য। অবশেষে ছুটির বিষয়টি খোলাসা করলেন ডিবি প্রধান।

তিনি বলেন, সরকারি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন সময় গুজব ছড়ানো হয়। আমাকে নিয়েও তাই করা হচ্ছে। আমাদের মনোবল ভাঙার জন্য এগুলো করা হয়। তবে, আমাদের মনোবল ভাঙবে না। আমি ছুটি গোপনে নিচ্ছি না। এটা সবাই জানে।

আজ রোববার (৪ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে গণমাধ্যমে তিনি তার ছুটির বিষয়টি তুলে ধরেন।

৩ জুন থেকে হারুন অর রশীদ ১৩ দিনের ছুটিতে সস্ত্রীক সিঙ্গাপুর যাওয়ার সরকারি আদেশের (জিও) একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলছে নানা আলোচনা।

হারুন অর রশীদ বলেন, পুরো বিষয়টি প্রোপাগান্ডা, গুজব। একজন সরকারি কর্মকর্তা যদি বিদেশ যেতে চান, তাঁকে ছুটি নিতে অনেক সময় লাগে। তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে অনুমতি নিতে হয়। এই অনুমতির জিও ওয়েবসাইটে দেওয়া থাকে। সেটি যে কেউ দেখতে পারেন।

তিনি বলেন, একজন কর্মকর্তা যেকোনো প্রয়োজনে বিদেশ যেতেই পারেন। পারিবারিক প্রয়োজনেও যেতে পারেন। আমাদের ছুটি বিভিন্ন স্তর পার হয়ে পাস হয়। যারা গুজব ছড়াচ্ছে, তারা তাদের ফেসবুক অ্যাকাউন্টের ভিউ বাড়ানোর জন্য এসব করছেন। ভিউ বাড়লে তারা টাকা পাবেন, এটা তাদের মূল বিষয়। আসলে তাঁরা সঠিক সত্য দেন না। বিদেশে বসে তাঁরা বিভ্রান্তি ছড়াচ্ছেন। এটা আইনের চোখে ও মানবিক উভয় দিক দিয়েই অপরাধ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ