spot_img
spot_img

আবারও ১২ জেলায় শুরু হলো তাপপ্রবাহ

দেশে আবারও শুরু হয়েছে তাপপ্রবাহ। খুলনা বিভাগের ১০ জেলাসহ রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ শুরু হয়েছে, যা অব্যাহত থাকতে পারে। এর ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১১ জুন) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মনোয়ার হোসেনের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ