spot_img
spot_img

ঈদের আগে নিত্যপণ্যের দাম না বাড়ার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

ঈদের আগে আর নিত্যপ্রয়োজনীয় কোনো দ্রব্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার (১৬ জুন) রংপুরে দুইদিনের সফরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, দেশের বাজারে কমতে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। ঈদের আগে আর নিত্যপ্রয়োজনীয় কোনো দ্রব্যের দাম বাড়বে না। তবে ঈদকে ঘিরে কোনো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করলে কাউকেই ছাড় দেয়া হবে না।

পেঁয়াজের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখনও যথেষ্ট পরিমাণ ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকছে না। তবে খুব শিগগিরই পেঁয়াজের দাম কমে ৫০ থেকে ৫৫ টাকায় নেমে আসবে।

এ ছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় দেশে প্রতিলিটার সয়াবিন তেলে ১০ টাকা কমানো হয়েছে বলেও জানান টিপু মুনশি। তিনি বলেন, এর সুফল টিসিবির কার্ডধারীরাও পাচ্ছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ