বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের গেলেন।
মঙ্গলবার (২৭ জুন) সকাল ৮ টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যাত্রা করেন।
প্রসঙ্গত, তিনি ব্রেইন স্ট্রোক করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে গত ১৮ জুন ভর্তি হয়ে ৮ দিন চিকিৎসাধীন ছিলেন।
তিনি এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুর ন্যাশানাল হাসপাতালে চিকিৎসা নেবেন।










